দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সরকার ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি দমন পীড়ন নীতি অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত আন্দোলনের সমাধান করা উচিত।’
তিনি আরও বলেন, ‘জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চেয়েছি আমরা। জ্বালানি খাতে ও মন্ত্রী তার চরম বর্থ্যতার পরিচয় দিয়েছে। এই সরকারকে আমরা লিখিত ভাবে আমরা ১১ দলীয় জোট থেকে প্রস্তাবনা দিয়েছিলাম যেভাবে জ্বালানি খাতে উন্নতি করা যায়।’
আওয়ামী লীগের যে অপতৎপরতা, সেই অপতৎপরতা ঠেকাতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। গত ১৬ বছরেও ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপি বড় দল হতে পারে, কিন্তু তারা একটা আপস কামী দল। বেগম খালেদা জিয়া আপসহীন হলেও তার বেশিরভাগ নেতারা আপসকামী।। বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, এর জন্য সাধারণ মানুষকে আবারও রাজপথে সজাগ থাকতে হবে। এই সরকার হলো একটি অজুহাতের সরকার। সরকারের সকল ব্যর্থতার জন্য অজুহাত রয়েছে।
আঞ্চলিক সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পনসহ উপস্থিত ছিলেন।
এছাড়াও সমন্বয় সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।