শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি : আইনমন্ত্রী শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রী জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন ইস্তাম্বুল সফরে শিল্পমন্ত্রী: চামড়াশিল্পে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দক্ষিণাঞ্চলের মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক হাব প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১৫ দিনে দুইবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

শুক্রবার মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ’-এর নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান জ্বালানি সংকট সমাধানের পাশাপাশি শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, এখন প্রয়োজন স্বস্তি, শান্তি ও অগ্রগতির লক্ষ্যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তা না হলে বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের মানুষের সক্ষমতা ও সম্ভাবনা আবারও বাধাগ্রস্ত হতে পারে। তাই মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে।

নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, মোংলা বন্দরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এখানে চায়না ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি নতুন নতুন বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। এ ছাড়া ভাঙ্গা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণ এবং নতুন রেল যোগাযোগ স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মোংলাকে কেন্দ্র করেই দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো এবং ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। এর ফলে এ অঞ্চলে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।


এ জাতীয় আরো খবর...