শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত এনআইসিইউ ওভারহিট হয়ে নবজাতক দগ্ধ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল রবি মৌসুমে ১৪ লাখ ৬০ হাজার কৃষক পাবেন প্রণোদনা, বরাদ্দ প্রায় ৯৬ কোটি টাকা যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে: শামা ওবায়েদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে দেয়া হয়েছে ৩২২ কোটি টাকা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

জামালপুর ও কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক / ১৪ বার
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইকের আরোহী ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম , তার স্ত্রী ইকরামা ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেলচালক লিখন আকন্দ।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি ইজিবাইক জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি পেছন থেকে ইজিবাইককে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা একই পরিবারের তিনজন নিহত হন। আহত হন মোটরসাইকেলের আরোহী দুইজন ও ইজিবাইক চালক।
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪
আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক লিখন মারা যান। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, ‘সাইকেল নিয়ে বের হয়েছি দোকানে যাব। এসময় ওইদিক থেকে একটা মোটরসাইকেল আসে। তবে বিপরীত পাশ থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। আমি ট্রাকচালককে দাঁড়াতে বললেও তিনি না শুনে গতি বাড়িয়ে দেন। পরে পেছন দিক থেকে আসা একটি অটোকেও চাপা দেন্ন। আমার সামনেই একই পরিবারের তিনজন লোক মারা গেল, কিছু করতে পারলাম না আমি। অনেককেই বলেছি, তোমরা দাঁড়াও, গাড়িওয়ালাকে ধরতে হবে। কেও দাঁড়ালো না।’

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকের চালক তাৎক্ষনিকভাবে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা।

মেলান্দহ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ এবং এর চালক শান্তকে আটক করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের স্বজন ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শিক্ষা সফরে গিয়ে বাস দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত ২

অন্যদিকে কুমিল্লা থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস দুর্ঘটনায় এক শিক্ষিকাসহ নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন- বুড়িরচং বাঘশিমুল এলাকার শিরু মিয়ার ছেলে শাহ জালাল (৬২), তার স্ত্রী পারভিন আকতার (৫১), রাসেলের মেয়ে নোহা আকতার (১৫), জাকিরের মেয়ে নিহা (১৫), শফিকের ছেলে আলাউদ্দিন (৩২) এবং তার মেয়ে খাদীজা (৬)। তাদেরকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী দুটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে বাস দুটি কেরানীহাট এলাকায় পৌঁছালে পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সামনের বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।


এ জাতীয় আরো খবর...