শিরোনামঃ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বসে কাজ করার ফলে কম বয়সে পিঠে ব্যথা: সুস্থ থাকার উপায়

ডাক্তার আলতাফ হোসেন সরকার / ১২ বার
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চল্লিশের কোঠা পার করেছেন কি করেননি, পিঠে-কোমরে ব্যথা এসে থাবা বসাতে শুরু করে। বিশেষ করে যাদের ঘণ্টার পর ঘণ্টা বসে কিংবা দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের জীবনে ব্যথাকাতরতা যেন প্রাত্যহিক একটা ব্যাপার এবং অনেকেই সেটাকে অবহেলা করেন। ব্যথা যখন অল্প থাকে, তখন অনেকেই ব্যথানাশক ওষুধ খেয়ে সামাল দেয়ার চেষ্টা করেন। একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চিকিৎসকের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় থাকে না। আর অবহেলার এ সময়টুকুতে ‘ব্যাক পেইন’ রীতিমত গভীর জায়গায় পৌঁছে যায়। এ ব্যথা সাধারণত ঘাড় থেকে শুরু হয়। তারপর তা কাঁধ, পিঠ এমনকি কোমর পর্যন্ত পৌঁছে যায়। ‘লো ব্যাক পেইন’ অনেকেরই নিত্যদিনের সমস্যা। মেরুদণ্ডের একটা নির্দিষ্ট আকার রয়েছে। কিন্তু ঠিকভাবে না বসলে ঠিক আকার বজায় থাকে না। আবার বেশিক্ষণ সামনে ঝুঁকে বসলে কোমরে চাপ পড়ে। তা থেকেও এধরনের ব্যথা হয়। আবার অনেকক্ষণ বসে থাকার ফলে কোমরের পেশীর সঙ্কোচন এধরনের
ব্যথার অন্যতম কারণ। পিঠে, কোমরে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ তো নেবেনই। তবে এধরনের ব্যথার কারণ মূলত জীবনযাত্রার ধরন। সুস্থ থাকতে কয়েকটি বিষয়ে নজর দেয়া প্রয়োজন।

নিয়মিত শরীরচর্চা: ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর মতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে শরীরচর্চা করা প্রয়োজন। এর অন্যথা হলেই এমন ব্যথা-বেদনার মতো সমস্যা দেখা দিতে পারে। হাঁটাহাঁটি, যোগাসন ধারাবাহিকভাবে করা প্রয়োজন। এর সঙ্গে ভিটামিন ডি আছে এমন খাবার প্রতিদিনের খাবার তালিকায় রাখা প্রয়োজন। এছাড়াও ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে পারেন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ শুনে।

ধূমপান থেকে বিরত থাকা: সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, ধূমপান কোমরে ব্যথার কারণ হতে পারে। ধূমপানের অভ্যাস ধমনীর ক্ষতি করে। অস্টিওপোরোসিস-এর মতো সমস্যারও আশঙ্কা বাড়ায় ধূমপান। শরীর ভালো রাখতে তাই ধূমপান এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।

সুষম খাবার খাওয়া: প্রতিদিনের খাদ্য তালিকায় কী রাখছেন, তার উপর নির্ভর করে আপনার শরীর কেমন থাকবে। কোমরে ব্যথার মতো সমস্যা কমাতে ভিটামিন ডিসমৃদ্ধ খাবার বেশি করে খান। ডিম, মাংস, দুধ, পনির, ফল, মাছের তেল—এমন কিছু খাবার না খেলেই নয়। পুষ্টিকর খাবার খান, ব্যথা-বেদনা থেকে দূরে থাকুন।


এ জাতীয় আরো খবর...