শিরোনামঃ
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে

ডা. আলতাফ হোসেন সরকার / ২ বার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

উপুড় হয়ে অনেকের বই পড়ার অভ্যাস রয়েছে। দুপুরবেলা মাংস-ভাত খেয়ে, উপুড় হয়ে উপন্যাস পড়তে পড়তে অন্য এক জগতে হারিয়ে যাওয়া। তবে অনেকেই বলেন, পেটের উপর চাপ দিয়ে শোয়ার অভ্যাস নাকি মূলত ভালো নয়। এতে কোমর এবং ঘাড়ের ক্ষতি হয়। অবশ্য শ্বাসযন্ত্রের সমস্যা হলে বা নাক ডাকার সমস্যা থেকে রেহাই পেতে অনেকে এ ভঙ্গিতে শুতে পছন্দ করেন। তাহলে কোন বিষয়টিকে গুরুত্ব দেবেন। চিকিৎসকরা বলছেন, অতিমারি অর্থাৎ করোনার সময়ে অনেকেই হয়তো খেয়াল করেছেন, শ্বাসযন্ত্রের সমস্যায় আরাম পেতে বহু রোগীকেই উপুড় করিয়ে শুইয়ে রাখা হতো। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে তৎক্ষণাৎ এ টোটকায় অনেকেই আরাম পেয়েছিলেন। তবে নিয়মিত এ ভঙ্গিতে শোয়ার খারাপ দিকও রয়েছে। তাদের মতে, প্রশ্বাস নেয়ার সময়ে ফুসফুস যতটা ফুলে ওঠার কথা, উপুড় হয়ে শুলে ততটা জায়গা পেতে পারে না। ফলে শ্বাস নিতে সমস্যা হতেই পারে। চিকিৎসার পরিভাষায় যাকে ‘হাইপোপ্লাসিয়া’ বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে এ হাইপোপ্লাসিয়া মারাত্মক আকার ধারণ করতে পারে। যা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আবার ফিজিওথেরাপি চিকিৎসকরা বলছেন, কেউ যদি বালিশে মাথা রেখে উপুড় হয়ে শোয়া অভ্যাস করেন, সেক্ষেত্রে ঘাড়ে চোট লাগার সম্ভাবনা থেকেই যায়। দেহের গোটা কাঠামো ধরে রাখে যে সুষুমাকাণ্ডটি, তার শুরুটা হয় মস্তিষ্কের খানিকটা পর থেকেই এবং তার সঙ্গে যোগ থাকে কোমরের। তাই বালিশের উপর ঘাড় রেখে তা এদিক-ওদিক ঘোরালে লাম্বার স্পাইন অর্থাৎ মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তের ডিস্কে আঘাত লাগার সম্ভাবনা থেকে যায়। ভারি কাজ না করেও ঘাড়, কোমরের ব্যথায় ভুগতে পারেন। তাছাড়া ভরপেট খেয়ে যদি কেউ পাকস্থলীর উপর চাপ দিয়ে, উপুড় হয়ে ঘুমোতে
যান, সেক্ষেত্রে হজমের গণ্ডগোলও হতে পারে।
একটানা অফিসে বসে কাজ করে কোমর ও পিঠে ব্যথা নিত্যসঙ্গী অনেকেরই। কয়েকজনের আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাও মাথাচাড়া দিয়ে ওঠে। দীর্ঘক্ষণ এভাবে এক জায়গার বসে কাজ করলে পিঠের লিগামেন্ট, পেশী, জয়েন্ট ও হাড়ের উপর কোনো না কোনোভাবে বেশি ও ভুলভাবে চাপ পড়লে এ ধরনের ব্যথা বাড়ে। তার উপর যদি চোট-আঘাত যা আর্থ্রাইটিস থাকে, তাহলে তো কথাই নেই। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা,
খারাপ কোলেস্টেরল, কোমর এবং আশপাশের অঞ্চলের মেদ বেড়ে যাওয়ার কারণে হতে পারে এ ‘সিটিং ডিজঅর্ডার’। পুষ্টিবিদদের পরামর্শ হলো, একটানা বসে কাজ না করে মাঝে মধ্যেই একটু উঠে হেঁটে এলে এ সমস্যা
থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তিনি বলেন, ‘আধ বা ১ ঘণ্টা অন্তর কম্পিউটার থেকে চোখ সরাতে পারলে চোখেরও আরাম হয়।’


এ জাতীয় আরো খবর...