শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি : আইনমন্ত্রী শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রী জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন ইস্তাম্বুল সফরে শিল্পমন্ত্রী: চামড়াশিল্পে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ঘাড়ের ব্যথায় মায়োফেসিয়াল চিকিৎসা

ডা. আলতাফ হোসেন সরকার / ১০ বার
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঘাড় ব্যথা হতো না যদি আমরা সঠিক ভঙ্গিতে কাজ করতাম।
কিন্তু সেভাবে কাজ করা কি সম্ভব, না সম্ভব নয়। সম্ভব নয় বলেই
ফিজিওথেরাপি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন সামনে ঝুঁকে কাজ করলেও ঘাড় ও
শিরদাঁড়ার অসুস্থতা হবে না। সুপ্রিয় পাঠক, আমার এ ছোট্ট লেখা থেকে আসুন
আমরা জেনে নেই ঘাড় ও শিরদাঁড়া কষ্টের সঠিক চিকিৎসা ও প্রতিকার।
৪১ বছর বয়স্ক সৈয়দ ইবাদত চৌধুরী, কাজ করেন মাল্টিন্যাশনাল
কোম্পানির একজন কম্পিউটার অপারেটর হিসাবে। গত দু’সপ্তাহ যাবত
তার ঘাড়ের (নেক) বামদিকে ব্যথা। মাঝে মাঝে চিনচিন করে। ব্যথা ঘাড় থেকে বাহুতে আসে এবং বাম স্ক্যাপুলাতে যায়। ফিজিক্যাল পরীক্ষায় দেখা
গেল, তার থুতনি এবং মাথা কিছুটা সামনের দিকে এসেছে, ঘাড়ের পেছনে
সি ৬-৭ লেভেলে নেক ফোল্ড দেখা যাচ্ছে, দু’টি কাঁধ রাউন্ডেড সোল্ডারের
আকার ধারণ করেছে। মাথা পেছন দিকে নিলে ও দু’দিকে সালাম ফেরালে
সম্পূর্ণ ফেরাতে পারেন না। এখানে উল্লেখ করা যেতে পারে যে, একজন
সুস্থ লোক ঘাড় সামনের দিকে বাঁকা করতে পারে ৪৫ ডিগ্রি, পিছনের
দিকে ৫০ ডিগ্রি, ডান ও বামদিকে ঘোরাতে পারে ৪৫ ডিগ্রি, কাত করতে
পারে ৪৫ ডিগ্রি। এই স্কেল অনুযায়ী ওই রোগীর মুভমেন্ট অনেক কম।
ঘাড়ের দু’ পাশের নেক মাসল এবং ট্রাপিজিয়েস মাসল টেন্ডার, শক্তিও
কিছুটা কম। নেক এক্সরেতে দেখা যাচ্ছে—নেকের কার্র্ডেভচার কমে গেছে। ব্লাড
পরীক্ষায় কোনো অসুবিধা নেই।
আমি সবসময় লিখে থাকি ফিজিওথেরাপি চিকিৎসা শুরুর আগেই
সঠিক অ্যাসেসমেন্ট সঠিক রোগ চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজন। এ রোগীর
জন্য সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা তার রোগের উপশম হবে বলে আশা
করি। এ রোগীর সকল কষ্টের মূল কারণ হলো ইন্টেরিওর হেড পোশ্চার।
প্রথমেই ম্যানুয়াল থেরাপির মাধ্যমে তার পোশ্চার কারেকশন করতে হবে
এবং সঙ্গে সঙ্গে স্ট্যাবেলাইজিং এক্সারসাইজের মাধ্যমে এই কারেকশনকে
ধরে রাখতে হবে। তার সঙ্গে লো-লেভেল লেজার থেরাপি, আল্ট্রাসাউন্ড
থেরাপি ব্যবহার করতে হবে এবং ওয়াক্সপ্যাক দিয়ে তার ঘাড়ের স্ট্রোকিং
করতে হবে। রোগ, অসুখ-বিসুখ দেহে স্থায়ীভাবে গেড়ে বসার আগে কিছু আকার-ইঙ্গিত
দেয়। আমরা সেটাকে আমল দেই না। ধীরে ধীরে যখন জেঁকে বসে তখন
ভীত-সন্ত্রস্ত হয়ে মুক্তির চিন্তা করি। কিন্তু রোগ সহজে মুক্তি দেয় না। এই
ধরুন, ঘাড় ব্যথা।
এমনই একজন রোগী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ৪৬
বছর বয়সী নাসিমা বেগম। তিনি নিয়মিত হাঁটেন প্রতি সকালে। কিন্তু গত
ছয়মাস আগে হাঁটতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান। তখন থেকেই অল্প অল্প
ব্যথা কাঁধে অনুভব করেন তিনি। এখন ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে ব্যথা বাম
কাঁধে এবং হাতে চলে আসছে। তার বাম কাঁধের রোটেটর কাফ এবং
ক্যাপসুলের পরীক্ষা করে দেখলাম কোনো অসুবিধা নেই।
কিন্তু রোগী অনেক কষ্ট পাচ্ছে। এরপর তার নেক বা ঘাড় পরীক্ষা করে
দেখলাম অনেক অসুবিধা আছে যেমন: ফরোয়ার্ড হেড পোশ্চার আছে, রাউন্ডেড
শোল্ডার আছে। বাম এবং ডানদিকে ঘাড়ের রোটেশন অনেক কমে গেছে।
বামদিকে নেক মাসলে এবং ট্রাপিজিয়াস মাসলে অনেক ব্যথা। এছাড়াও তার
মিডিয়ান নার্ভ টাইট হয়ে আছে। এ রোগীকে আমরা যতই শোল্ডারের (কাঁধ)
চিকিৎসা করি না কেন তার ব্যথা যাবে না। তার অসুবিধা হচ্ছে ঘাড়ে।


এ জাতীয় আরো খবর...