শিরোনামঃ
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশে বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হওয়ার কারণ আকাশলীনা – ০২ প্রতিদিন ১২৯ নারীর প্রাণহানি: ঘরের ভেতরেই কেন বাড়ছে অনিরাপত্তা? বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: রিপোর্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলা

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে মোটরসাইকেলে করে আসা তিন অজ্ঞাতনামা ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা ব্যাংক কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। পরে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


এ জাতীয় আরো খবর...