শিরোনামঃ
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশে বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হওয়ার কারণ আকাশলীনা – ০২ প্রতিদিন ১২৯ নারীর প্রাণহানি: ঘরের ভেতরেই কেন বাড়ছে অনিরাপত্তা? বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: রিপোর্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হওয়ার কারণ

ডা. আলতাফ হোসেন সরকার / ৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বয়সজনিত কারণে অস্থিসন্ধির ক্ষয়, আঘাতজনিত কারণ বা জয়েন্ট ইনজুরি,
অবেসিটি বা অধিক ওজন, মাংসপেশীর দুর্বলতা, জেনেটিক বা বংশগত,
অস্থিসন্ধির অস্বাভাবিকতা বা ম্যালফরমড জয়েন্ট, অস্থিসন্ধির দু’ অস্থির
মধ্যখানের সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে।
পেশাজনিত কারণে: যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করেন,
বেশি বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করেন বা অমসৃণ জায়গায়
হাঁটাচলা করেন তারা সাধারণত যেশি ভুগে থাকেন।
হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হলে রোগীর উপসর্গ: এটি একটি
দীর্ঘমেয়াদি রোগ, এটি বয়স ও কাজের ওপর নির্ভর করে ধীরে
ধীরে বাড়তে থাকে। হাঁটুতে ব্যথা, হাঁটু ফুলে যাওয়ায় বেশি ব্যথা
করে কিন্তু বিশ্রামে থাকলে বাথা কম থাকে, বসা থেকে উঠতে
গেলে ব্যথা পান, সিঁড়ি দিয়ে ওঠানামা বা উঁচু-নিচুতে হাঁটাচলা
করলে ব্যথা পান, নামাজের মতো বসতে পারেন না, টয়লেটে
নরমাল কমোড ব্যবহার করতে পারেন না, অনেক ক্ষেত্রে জয়েন্টের
আকৃতি পরিবর্তন হয়ে বাঁকা হয়ে যায়, জয়েন্টের মুভমেন্ট কমে
যায়, হাঁটু ভাঁজ করার সময় ঘর্ষণের শব্দ হয়, যাকে মেডিকেলের
ভাষায় গ্রেটিং সেন্সেশন বলা হয়।
হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস রোগটি নির্ণয়: এটি বয়স্ক মানুষের খুবই
পরিচিত একটি রোগ। এ রোগ নির্ণয়ের জন্য রোগীর বয়স, রোগের
ইতিহাস ও ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেই অনেকখানি রোগ
নির্ণয় করা সম্ভব, তারপরও কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল
টেস্ট করার প্রয়োজন হয়।


এ জাতীয় আরো খবর...