শিরোনামঃ
হাঁটুর ব্যথায় কাতর: কী করবেন ব্যাংক খাতের সংকট উত্তরণে জরুরি ও টেকসই সংস্কার অপরিহার্য ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমার ইঙ্গিত: বদলাচ্ছে রেমিট্যান্সের মানচিত্র জাতীয় ঐক্য গড়তে হলে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

হাঁটুর ব্যথায় কাতর: কী করবেন

ডা. আলতাফ হোসেন সরকার / ৮ বার
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

হাঁটুর ব্যথা এখন প্রতিটি ঘরের সমস্যা। ব্লাড প্রেসার, ডায়াবেটিসের মতোই
এ রোগও জাঁকিয়ে বসেছে বাঙালি পরিবারে। মধ্য চল্লিশেও অনেকে আক্রান্ত
হচ্ছেন হাঁটুর ব্যথায়। ষাটোর্ধ্বদের মধ্যে এর প্রবণতা বেশি। আগে বয়স
বাড়লে হাঁটুর ব্যথায় ভোগার কথা শোনা যেত। কুড়িতেও অনেকে হাঁটু
ব্যথায় কাবু হচ্ছেন। অল্প বয়সের লোকদের যে ধরনের হাঁটু ব্যথা হয়,
সেরকম হাঁটুর ব্যথা বয়স্ক লোকদের সাধারণত হয় না।
বিভিন্ন বয়সে, বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে। যেমন: ৭ বছর বয়স্কদের
হাঁটু ব্যথা হয় সাধারণত রিকারেন্ট ডিসলকেশন অব পেটেলার জন্য, ১৫
বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয় সাধারণত অস্টিওকনড্রাইটিস ডিসিকেন
রোগের জন্য। ২৫ বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয় মিনিস্কাস ইনজুরির জন্য, ৬৫ বছর বয়স্ক লোকদের অস্টিওআর্থ্রাইটিস-এর কারণে বেশি হাঁটু ব্যথা
হয়। কিন্তু অল্প বয়সের রোগীদের অস্টিওআর্থ্রাইটিস হয় না বললেই চলে।
হাঁটু ব্যথায় মহিলারাই আক্রান্ত হন বেশি।
এর একাধিক কারণ রয়েছে। মহিলাদের ৪৫ বছর বয়সের পর ইস্ট্রোজেন
হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়। ফলে মেয়েদের হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ
কমে যায়। মেয়েদের মধ্যে যারা বাড়িতে বসে কাজ করেন, তাদের তো
বটেই, এমনকি যারা মাঠে কাজ করেন, তাদেরকেও অনেক সময়ে হাঁটু
ভাঁজ করে কাজ করতে হয়। ফলে হাঁটুতে হাড়ের সংযোগস্থলে চাপ
অনেকটাই বেড়ে যায়।
সেজন্য আমি হাঁটু ব্যথার রোগীদের জন্য প্রথমেই সঠিক ইতিহাস জেনে
নেই। হাঁটুতে অনেক ধরনের স্ট্রাকচার আছে। চিকিৎসার আগে আমাকে
অবশ্যই জেনে নিতে হবে অথবা পরীক্ষা করে বের করতে হবে হাঁটুর কোন
স্ট্রাকচারে অসুবিধা। সে অনুযায়ী একজন ফিজিওথেরাপি চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
চলুন জেনে নেই হাঁটু ব্যথা কমাতে ঘরোয়া কিছু টিপ্স:
 ব্যথার স্থানে মায়োফেসিয়াল করুন, প্রতিদিন সকাল-বিকাল ২০
মিনিট করে।
 হাঁটুতে ব্যথার কারণ যা-ই হোক, ঠাণ্ডা অথবা গরম সেঁক দিলে
আরাম হবেই। তবে কখনোই সরাসরি বরফ দেয়া ঠিক নয়।
 প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ ব্যথা কমায়।
আমাদের ইউটিউব চ্যানেলে হাঁটু ব্যথার ভিডিও দেয়া আছে
ভিডিওগুলো দেখেন, আশা করি উপকৃত হবেন।
 অতিরিক্ত ওজন হাঁটু ব্যথা বাড়িয়ে দেয়। তাই অতিরিক্ত ওজন হলে
ওজন কমানোর দিকে জোর দিতে হবে।
 সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। অধিকাংশ সময়ে
বাড়িতে থাকায় সে ভিটামিন ডি এর অভাব হচ্ছে। শুধু তাই নয়,
আমরা ক্রমশ হাঁটতে ভুলে যাচ্ছি। তাই প্রতিদিন হাঁটুন।
 যেসব খাবার ব্যথা বাড়ায় সেসব খাবার এড়িয়ে চলুন।
যেমন: মিষ্টি জাতীয় খাবার, লাল মাংস।


এ জাতীয় আরো খবর...