শিরোনামঃ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমার ইঙ্গিত: বদলাচ্ছে রেমিট্যান্সের মানচিত্র জাতীয় ঐক্য গড়তে হলে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়ালো
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক / ১১ বার
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফেনীর পরশুরামের সীমান্ত পরিস্থিতি ও বিজিবির কার্যক্রম পর্যবেক্ষণে বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি সফর করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রবিবার (২২ নভেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারে পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক।

পরে তিনি বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছে সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবি সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এই চেকপোস্ট পরিদর্শন শেষে মহাপরিচালক মজুমদারহাট সীমান্ত ফাঁড়িতে যান। সেখানে সংশ্লিষ্ট কার্যক্রম ঘুরে দেখেন।

এ সফরে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার ও ফেনী ব্যাটালিয়নের অধিনায়কসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, কুমিল্লায় বিজিবির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে মহাপরিচালক পরশুরাম ও বিলোনিয়া সীমান্ত এলাকায় এ সফর করলেন।


এ জাতীয় আরো খবর...