শিরোনামঃ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমার ইঙ্গিত: বদলাচ্ছে রেমিট্যান্সের মানচিত্র জাতীয় ঐক্য গড়তে হলে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়ালো
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক / ১৫ বার
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইতোমধ্যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। রবিবার সাংবাদিকদের প্রশ্নে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

গাজী এম এইচ তামীম বলেন, ‘ইতোমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আমরা দেখতে পেরেছি আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। সেখানে বলা ছিল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তার বিচার হবে। সেই চার্জে আসামিদের দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। চার্জ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তিও দিয়েছেন। অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের রায়ে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে সারা দেশে যে সকল কার্যক্রম দেখতে পাচ্ছি তারই প্রতিফলন এবং তাতেই সেটা প্রতীয়মন হয়।

অতএব দেশব্যাপী বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে হয়েছে।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের আলোকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। সেই চার্জ প্রমাণিত হয়েছে এবং এ মামলায় তারা সাজা পেয়েছেন।


এ জাতীয় আরো খবর...