শিরোনামঃ
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশে বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হওয়ার কারণ আকাশলীনা – ০২ প্রতিদিন ১২৯ নারীর প্রাণহানি: ঘরের ভেতরেই কেন বাড়ছে অনিরাপত্তা? বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: রিপোর্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো: বিপ্লবের কল রেকর্ডিং

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বিএনপি ও জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মীকে হত্যার পরিকল্পনা এবং গেরিলা দল গঠনের কথা বলার একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ’ কণ্ঠটি লক্ষ্মীপুরের সাবেক মেয়র এম এ তাহেরের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি আফতাব উদ্দিন বিপ্লবের বলে দাবি করা হচ্ছে। তবে বিপ্লবের দাবি, রেকর্ডিংটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে প্রায় তিন মিনিটের ওই কথোপকথনের রেকর্ডিং পাওয়া যায়। এতে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে বিপ্লবকে কথা বলতে শোনা যায়।

রেকর্ডিংয়ে বিএনপি-জামায়াতের ‘মেইন মেইন’ ৮ থেকে ১০ জনকে হত্যার জন্য কয়েকজন বিশ্বস্ত গেরিলা সদস্য প্রস্তুত রাখার কথা বলতে শোনা যায়। পাশাপাশি তাঁদের এলাকায় প্রতিষ্ঠিত করা, পরিস্থিতি বুঝে সংকেত দেওয়া এবং হামলার পরিকল্পনার কথাও রয়েছে। কথোপকথনে বাড়িঘরে আগুন দেওয়ার প্রসঙ্গ এলেও কোরআন শরিফ, জায়নামাজ ও টুপি সরিয়ে রাখার কথা বলতে শোনা যায়। একই সঙ্গে নারী, শিশু ও বয়স্কদের যেন ক্ষতি না হয়, সে কথাও বলা হয়েছে। রেকর্ডিংয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি নির্দিষ্ট কয়েকজনকে লক্ষ্যবস্তু করার কথাও রয়েছে।

এ ছাড়া শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও প্রয়াত এম এ তাহেরের ছবি সংবলিত ব্যানার নিয়ে মিছিল করার পরিকল্পনার কথা বলতে শোনা যায় বিপ্লবকে। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান ব্যানারে রাখার কথাও রয়েছে।

কথোপকথনের শুরুর দিকে বিপ্লবকে বলতে শোনা যায়, তিনি আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা ভাবছেন। তাঁর ভাই একেএম সালাহ উদ্দিন টিপুকে সহায়তা করতেই এ উদ্যোগ নিতে চান। এ সময় গেরিলা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরেক পর্যায়ে দুই-তিনটি ইউনিয়ন থেকে ১০০ থেকে ১৫০ জনকে জড়ো করে মুখ বেঁধে মিছিলের মতো একটি ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশের পরিকল্পনার কথা বলেন তিনি।

তবে রেকর্ডিংটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আফতাব উদ্দিন বিপ্লব বলেন, রেকর্ডিংটি তাঁর নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। তাঁর পরিবারের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, রেকর্ডিংটি পুলিশের নজরে এসেছে। এ নিয়ে কাজ চলছে। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এসব বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

আফতাব উদ্দিন বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।

২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলামকে অপহরণের পর হত্যা করা হয়। আলোচিত ওই হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁর প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তাঁর বাবা আবু তাহের। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর সাজা মওকুফ করেন। পরের বছর কামাল ও মহসিন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তাঁর নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে আবার আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালের ৯ অক্টোবর কারামুক্ত হন বিপ্লব।

২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অপর আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশ ওই মামলাগুলোর অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে বিপ্লব, তাঁর দুই ভাই টিপু ও শিবলু এবং তাঁদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

– শীর্ষনিউজ


এ জাতীয় আরো খবর...