শিরোনামঃ
নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

স্পেশাল ডিনারে রাঁধুন ইলিশ পোলাও

নিজস্ব প্রতিবেদক / ২১৮ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ইলিশ মাছের স্বাদে সবাই মুগ্ধ। ঘরোয়া আয়োজন কিংবা স্পেশাল ডিনারে এ সময় পাতে রাখতে পারেন ইলিশ পোলাও। একবার খেলে এর স্বাদ সব সময় মুখে লেগে থাকবে। জেনে নিন কীভাবে ঝটপট তৈরি করবেন বিশেষ এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

১. পোলাও চাল আধা কেজি
২. ইলিশ মাছ ১০-১২ টুকরো
৩. আদা বাটা ১ চা চামচ
৪. রসুন বাটা আধা চা চামচ
৫. টকদই ১ কাপ
৬. লবণ স্বাদমতো
৭. দারুচিনি ২ টুকরা
৮. এলাচ ৪টি
৯. পেঁয়াজ বাটা ৩/৪ কাপ
১০. পেঁয়াজ স্লাইস আধা কাপ
১১. পানি ৪ কাপ
১২. কাঁচা মরিচ ১০টি
১৩. চিনি ১ চা চামচ ও
১৪. তেল আধা কাপ।

পদ্ধতি

ইলিশ মাছ ভালো করে কেটে টুকরো করে ধুয়ে নিন। এবার এতে আদা, রসুন, লবণ ও টকদই মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। একটি পাত্রে তেল গরম করে দারুচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষাতে হবে।

মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে ২০ মিনিট ঢেকে রান্না করুন কম আঁচে। কিছুক্ষণ পর চিনি ও ৪টি কাঁচা মরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল ওপর উঠলে নামিয়ে নিন। মাছ মসলা থেকে তুলে নিন।

অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা তুলে রাখুন। এবার তেলের মধ্যে মাছের মসলা ও চাল কিছুক্ষণ ভেজে পানি স্বাদমতো লবণ দিয়ে ঢেকে রাখুন।

পানি শুকিয়ে এলে অল্প আঁচে ১৫ মিনিট রেখে চুলা থেকে নামি নিন পোলাও। এরপর একটি বড় পাত্রে পোলাওয়ের ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। ইলিশ পোলাও পরিবেশন করুন পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে।


এ জাতীয় আরো খবর...