শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

প্রোটিয়াদের হারাল বাংলাদেশ ইমার্জিং নারীরা

অনলাইন ডেস্ক / ১৬৬ বার
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। ৩ ম্যাচের সিরিজের শেষটিতে এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে স্বাগতিক ইমার্জিং নারীরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে বাংলাদেশ নারী ইমার্জিং দল ২৫৩ রান তোলে। ওপেনার ইশমা তানজিম ৫৭ রানের ইনিংস খেলেন। মিডলে সুমাইয়া আক্তার ৩৮ রান করেন। পাঁচে নেমে রাবেয়া হায়দার ৩৪ রানের ইনিংস খেলেন।

এছাড়া ছয়ে নামা আফিয়া ইরা ৪৪ রান ও সাতে নামা স্বর্ণা আক্তার ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলেন। জবাব দিতে নেমে প্রোটিয়া ইমার্জিং নারী ক্রিকেট দল ২ বল থাকতে ২৩৯ রানে অলআউট হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ওপেনিং জুটিতে ৯৭ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয়। ওপেনার ডি কিয়ার্ক ৪২ রান করেন। অন্য ওপেনার লওরেন্স খেলেন ৬৮ রানের ইনিংস। এছাড়া চারে নামা ফায়ে ৫৫ রানের ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারে তাদের দ্রুত আউট করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল।

স্বাগতিকদের হয়ে ম্যাচ সেরা হওয়া স্বর্ণা আক্তার ৩ উইকেট নেন। দুই উইকেট তুলে নেন সাবিকুন্নাহার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।


এ জাতীয় আরো খবর...