শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বার্সার বিপক্ষে রদ্রিগোকে বেঞ্চে রেখে একাদশ দিল রিয়াল

অনলাইন ডেস্ক / ২১৯ বার
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫

লা লিগা শিরোপার নির্ধারক হতে পারে মৌসুমের শেষ এল ক্লাসিকো। বার্সেলোনার ঘরের মাঠ স্টাডিও অলিম্পিক লুইস কম্পানিতে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ১৫ মিনিটে মাঠে নামবে রিয়াল ও বার্সা। ওই ম্যাচের একাদশ দিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

কার্লো আনচেলত্তির দেওয়া শুরুর একাদশে নেই রদ্রিগো গোয়েস। তার জায়গায় আর্দা গুলারকে শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়েছে। তিনি রাইট উইঙ্গে খেলবেন। তার সঙ্গে আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র।

মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ শুরুর একাদশে জুড বেলিংহাম ও ফেদে ভালভার্দের সঙ্গে দানি সেবায়োসকে রেখেছে। লুকা মডরিচ শুরুর একাদশে জায়গা পাাননি।

রক্ষণে রিয়াল মাদ্রিদ মূল সংকটে ভুগছে। রক্ষণে বুক আগলে খেলে যাওয়া অ্যান্তোনিও রুডিগার নিষেধাজ্ঞায় পড়েছেন। ডেভিড আলাবা ইনজুরিতে আছেন। যে কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনির সঙ্গে মার্কো অ্যাসেনসিও আছেন সেন্ট্রাল ডিফেন্স সামলানোর দায়িত্বে। রাইট ব্যাকে লুকাস ভাসকেস ও লেফট ব্যাকে ফেরান গার্সিয়াতে রাখা হয়েছে।

রিয়াল মাদ্রিদের শুরুর একাদশ: থিবো কর্তুয়া, লুকাস ভাসকেস, চুয়ামেনি, অ্যাসেনসিও, ফেরান গার্সিয়া, দানি সেবায়োস, ফেদে ভালভার্দে, জুড বেলিংহাম, আর্দা গুলার, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে।


এ জাতীয় আরো খবর...