শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিপিএলের নতুন চেয়ারম্যান হলেন মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
বিসিবি পরিচালক মাহবুব আনাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম। বৃহস্পতিবার বিসিবির পরিচালকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মাহবুব ভাইকে বিসিবি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মৌসুমে বিপিএল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। তিনি বিসিবির সভাপতির দায়িত্বেও  ছিলেন। তার জায়াগায় মাহমুব আনামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিসিবির গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ছিলেন। তাকে ওই দায়িত্বে বহাল রাখা হয়েছে। পরিচালক ফাহিম সিনহা বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী মৌসুম থেকে বিপিএলের নতুন চক্র শুরু হবে। গত বছর বিপিএলে অংশ নেওয়া বেশ কটা ফ্র্যাঞ্চাইজি ঠিক মতো ক্রিকেটার ও কোচিং স্টাফের পারিশ্রমিক পরিশোধ করেনি। যে কারণে বিপিএলে নিয়ে দেশে-বিদেশে সমালোচনা হয়েছে। নতুন মৌসুমে বিপিএলের সুনাম ফিরিয়ে আনা চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন ওই বিসিবি কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর...