শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

এশিয়া কাপ আর্চারিতে আলিফের স্বর্ণ জয়

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

বাংলাদেশের আর্চার আবদুর রহমান আলিফের সুবাদে সিঙ্গাপুরে উড়লো লাল-সবুজ পতাকা। এশিয়া কাপে রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বর্ণ জিতেছেন তিনি। আর্চারির রিকার্ভ পুরুষ এককে ফাইনালে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারান জাপানের মিয়াতা গাকুতোকে। প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দুর্দান্ত লড়াই হয়েছে জাপানের আর্চারের সঙ্গে। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, গাকুতোর স্কোর ছিল ২৭। পরের সেটে আলিফ ২৯ ও গাকুতো ২৮ পয়েন্ট স্কোর করেন। এরপর ঘুরে দাঁড়ান জাপানের আর্চার। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি।

তৃতীয় সেটে গাকুতো করেন ২৮। আলিফ করেন ২৭। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। তিনি মারেন ২৭। আলিফ ২৬ স্কোর করে পিছিয়ে পড়েন। স্বর্ণের সুরাহা করতে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ মারেন ২৯। আর গাকুতো ২৬ করেন।

বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে ফাইনালে চীনা তাইপের আর্চারের কাছে হেরেছিলেন। তিনি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো টুর্নামেন্টে অংশ নিলেও এবারই প্রথম একক ইভেন্টে পদক পেলেন।

বাংলাদেশে আর্চারিতে পুরুষ বিভাগের রিকার্ভ এককে একক রাজত্ব ছিল রোমান সানার। আর্চারি ছেড়ে উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর্চারির হাল এখন বিকেএসপির দুই যুবক আলিফ ও সাগর ইসলামের কাঁধে।


এ জাতীয় আরো খবর...