শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় নিহত আরও দুই ইরানি অ্যাথলেট

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫

ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের দুই ক্রীড়াবিদ। তারা হলেন, কারাতে খেলোয়াড় হেলেনা গোলামি ও বক্সার রুহুল্লাহ সালেক। ইরান সরকারের ভাষ্যে, এ হামলাগুলো দেশের অভ্যন্তরে চালানো এক নির্মম আগ্রাসন।

লোরেস্তান প্রদেশের হেলেনা গোলামি পেশাদার কারাতে খেলোয়াড় ছিলেন। ইসরায়েলি হামলায় তার মৃত্যুর পর ইরানের কারাতে ফেডারেশন তাকে শহীদ ঘোষণা করে গভীর শোক প্রকাশ করেছে। একইভাবে, আলবোরজ প্রদেশের জাতীয় পর্যায়ের বক্সার রুহুল্লাহ সালেকও ইসরায়েলি হামলায় নিহত হন। তিনিই গত কয়েক দিনের মধ্যে তৃতীয় ইরানি বক্সার যিনি প্রাণ হারালেন। এর আগে নিহত হন সেয়েদ আলী বাঘেরনিয়া (লোরেস্তান) ও রেজা বাহরামি (কেরমানশাহ)।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭৪ জন নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১,৮০০ জন।

সরকারের মুখপাত্র জানান, নিহতদের মধ্যে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন ইরানি ক্রীড়াবিদ রয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিশ্রুতিশীল ও পেশাদার খেলোয়াড় ছিলেন।


এ জাতীয় আরো খবর...