শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

হানিয়া আমিরের সিনেমার ওপর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক / ৩১৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

সৌন্দর্য দিয়ে সীমারেখা ভেঙেছেন পাকিস্তানের তারকা হানিয়া আমির। গোটা উপমহাদেশে তার অগণিত ভক্ত। এবার তাদের জন্য মন খারাপ করা সংবাদ। কেননা নিষেধাজ্ঞার কবলে হানিয়ার সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

পহেলগাঁও কাণ্ডের পর সামাজিক মাধ্যমে নিষিদ্ধ করা হয় পাকিস্তানের শিল্পীদের। বলিউডের সিনেমাগুলোর পোস্টার থেকেও বাদ দেওয়া হয় তাদের মুখ। এদিকে ‘সর্দারজি ৩’ নামের একটি সিনেমায় কাজ করেছেন হানিয়া। তাকেও বাদ দেওয়ার দাবি তোলা হয়। কিন্তু বেশ কিছুদিন আগে ছবির কাজ শেষ হওয়ায় বাদ দেওয়া সম্ভব হয়নি। তবে তার কারণে ভারতে মুক্তি পাচ্ছে না ‘সর্দারজি ৩’।

এরইমধ্যে ছবিটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। সেখানে রাখা হয়েছে হানিয়াকে। তবে ইউটিউবে তাকে দেখতে পাচ্ছেন না ভারতীয়রা। পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা ভেবে ছবিটি ভারতে মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দিলজিৎ। ছবিতে তিনি হানিয়ার সহশিল্পী।

আগামী ২৭ জুন বিশ্বব্যাপী (ভারত ব্যতীত) মুক্তি পাচ্ছে ‘সর্দারজি ৩’। এতে হানিয়া-দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা প্রমুখ।


এ জাতীয় আরো খবর...