শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

১২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা মিষ্টি জান্নাত

নিজস্ব প্রতিবেদক / ৩১৪ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার ও সিনেমা সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলতে দেখা যায়। এমনকি ব্যক্তিগত বিষয়েও খোলামেলা কথা বলে থাকেন তিনি। এ কারণে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা―সবই দৃষ্টি কাড়ে অভিনেত্রীর।

এবার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে কিছু পেজ, তথাকথিত সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মিষ্টি জান্নাত।

এ অভিনেত্রী তাকে নিয়ে মানহানিকর মন্তব্যের জন্য ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মিষ্টি জান্নাত লিখেছেন, ‘কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কনটেন্ট ক্রিয়েটরের নাম, ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারীদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘সঙ্গে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকার- এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন। শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

এদিকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। কেউ কেউ বলছেন, আরও আগেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত ছিল তাদের প্রিয় তারকার।


এ জাতীয় আরো খবর...