শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

টাইগারদের হতাশ করে বড় লিডের পথে লঙ্কানরা

নিজস্ব প্রতিবেদক / ৪১৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেও হতাশাই যেন সম্বল টাইগারদের। প্রথম দিনে ব্যর্থ ছিলেন বাংলাদেশি ব্যাটাররা আর দ্বিতীয় দিনে বোলাররা। দিনের শুরুতে ২৪৭ রানে অলআউট হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। প্রায় পুরো দিন লঙ্কানদের বিপক্ষে বোলিং করে মাত্র ২টি উইকেট শিকার করতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। অপরপক্ষে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করেছেন শ্রীলঙ্কান ব্যাটাররা।

বাংলাদেশ ব্যাটিংয়ে ভালো না করতে পারলেও একই পিসে লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও লাহিরু উদারা। দারুণ শুরুর পর ব্যক্তিগত ফিফটির পথেই ছিলেন উদারা। তবে ফিরেছেন ৬৫ বলে ৪০ রান করে। তাতে উদ্বোধনী জুটি ভাঙে ৮৮ রানে। উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।

বড় ইনিংসের দেখা পেয়েছেন নিশাঙ্কা। ইতোমধ্যেই সেঞ্চুরি করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন এই ওপেনার।

নিশাঙ্কাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তিন নম্বরে নামা দীনেশ চান্দিমাল। এই অভিজ্ঞ ব্যাটার সেঞ্চুরির কাছকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে কাটা পড়েন নার্ভাস নাইন্টিতে। ৯৩ রান করে নাঈম হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।

সারা দিনে বাংলাদেশের প্রাপ্তি এই দুই উইকেটই। যা একটি করে পেয়েছেন নাঈম ও তাইজুল।

এর আগে ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন আর ২৭ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারিয়ে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ। দিন শেষে নিশাঙ্কা ১৪৬ আর প্রবাত জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন।


এ জাতীয় আরো খবর...