শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ফেনীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৮৭ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

ফেনী, ২৯ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম রেল পথের ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়াটার এলাকায় ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মা ছেলে নিহত হয়েছে।

নিহতরা হলো, হাফেজ উদ্দিন (৪০) ও তার মা ফাতেমাতুজ্জোহরা (৬৩)। তারা  ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠান নগর মিয়াজী বাড়ীর বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলা রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের উপর বেরিয়ার (প্রতিবন্ধক) পাশ কেটে পার হচ্ছিলো  তাদের সিএনজি চালিত অটোরিকশাটি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস এর সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে  যায় এবং তারা ছিটকে পড়েন।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত হাফেজ উদ্দিনের মা ফাতেমাতুজ্জোহরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

ফেনী রেল স্টেশন মাস্টার মো. হারুন জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনীর প্ল্যাটফর্মে প্রবেশের আগমুহূর্তে ৭.৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা জিআরপি পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের দুইজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত  সাড়ে ১১ টার দিকে পথে তার মৃত্যু হয়।


এ জাতীয় আরো খবর...