শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

এনবিআর শাটডাউন: বিকেলে আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই রোববার (২৯ জুন) বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল।

এদিকে দ্বিতীয় দিনের মতো ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবারের মতো রোববারও রাজধানীসহ সারা দেশে চলমান রয়েছে এই কর্মসূচি।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। যদিও প্রধান ফটকে প্রবেশে কিছুটা শিথিলতা দেখা গেছে। পরিচয়পত্র দেখিয়ে অনেক কর্মকর্তা ভবনের ভেতরে প্রবেশ করছেন।

এদিকে শনিবারের মতো আজও রাজস্ব ভবনের আশপাশে মোতায়েন রয়েছে র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা। তবে আজ তাদের সংখ্যা কিছুটা কম। গতকাল আন্দোলনকারীরা ভবনের ভেতরে প্রবেশ না করলেও আজ প্রধান ফটকের ভেতরে থাকা বটতলায় অনেককে অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে শনিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রোববারও চলবে ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। পরিষদের নেতারা জানান, তারা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে তার আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ চাই।

তাদের শর্ত হলো, আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। অভিযোগ, বর্তমান এনবিআর চেয়ারম্যান রাজস্ব খাতের চলমান সংস্কারে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের উপেক্ষা করছেন। উল্টো আন্দোলনকারীদের দমন-নিপীড়ন করা হচ্ছে।

 


এ জাতীয় আরো খবর...