শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

এআই ব্যবহারে ভারসাম্য ও নৈতিকতা জরুরি : জবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস): এআই শিক্ষা ও গবেষণাকে গতিশীল করলেও এর ব্যবহারে ভারসাম্য ও নৈতিক দিক বিবেচনা জরুরি বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘ইফেক্টিভ ইউজ অব এআই টুলস ইন টিচিং, লার্নিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘যথাযথ প্রশিক্ষণ ও নীতিমালার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব। এআই শিক্ষা ও গবেষণাকে সহজতর করে তুললেও এর যথেচ্ছ ব্যবহার রোধে আমাদের সতর্ক থাকতে হবে। এআই ব্যবহারে স্বীকৃতি ও কৃতিত্ব প্রদানের বিষয়েও সচেতনতা প্রয়োজন।’

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

স্বাগত বক্তব্য রাখেন জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।


এ জাতীয় আরো খবর...