শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

খুলনার হোগলাডাঙ্গা মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে একটি এলপি গ্যাস ভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে রায়হান (১৬) এবং অপরজন তোফাজ্জেল হোসেনের ছেলে জুয়েল বাবু (৩৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে আঘাত করলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রায়হান নিহত হন।

আহতরা হলেন—ইজিবাইক চালক কবির এবং যাত্রী টিটু, হাসিব ও নগেন্দ্রনাথ সরকার। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবুর মৃত্যু হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, “দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক চালককে আটকের চেষ্টা করছে বলে জানায়।


এ জাতীয় আরো খবর...