শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে কর্মচারীরা।

কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যে সব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সেসময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


এ জাতীয় আরো খবর...