শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রিয়াদ (১৩) বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে। বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের নওদাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন এবং গভীর রাতে থানার সামনে পাখিভ্যান থেকে পড়ে আরেকজনের মৃত্যু হয়।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন- ইউপি চেয়ারম্যানের ছেলে রিয়াদ ও চেয়ারম্যানের মুরগি খামারের কর্মী পলাশ (৩৫) এবং কালিদাসপুর গ্রামের হান্নান হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন রিয়াদ ও পলাশ। পথে নওদাপাড়া এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রিয়াদ। গুরুতর আহত পলাশকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রাতে আলমডাঙ্গা থানা ভবনের সামনে ব্যাটারিচালিত পাখিভ্যান থেকে পড়ে হান্নান হোসেন (৪৭) নামে একজন নিহত হন। তিনি উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হান্নান হোসেন নেশাজাতীয় দ্রব্য সেবনের পর মাইক্রো স্ট্যান্ড থেকে পাখিভ্যানে করে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। থানার সামনে গতিরোধকের ওপর দিয়ে ভ্যানটি উঠলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


এ জাতীয় আরো খবর...