শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ছুটির দিনে বাড়িতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ছুটির দিনে বাড়ি এসেছিল দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। সকাল বেলায় খেলছিল বাড়ির পাশের পুকুরপাড়ে। হঠাৎই পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই সিয়াম। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় বড় ভাই সোহান। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় সোহানও। শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা দুজন চাচাতো ভাই এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুর বাবা ঢাকায় কাজ করেন। ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার তারা মাদ্রাসা থেকে বাড়িতে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেলতে বের হয়। খেলতে খেলতে এক সময় পুকুরে গিয়ে নামে তারা। সিয়াম পা পিছলে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সোহানও ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে আনেন।


এ জাতীয় আরো খবর...