শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি বন্ধ চার দিন ধরে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এই জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত বাসিন্দারা।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ভোলা নদী বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন। তিনি বলেন, অবিরাম বৃষ্টিতে সমুদ্রে তিন নম্বর সংকেত জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরে এক নম্বর সংকেত দেখালেও ভোলার কয়েকটি রুট এই আবহাওয়ায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য ওইসব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এরমধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি চার দিন ধরে বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ভোলার অভ্যান্তরীন ১০টি রুটের নৌযানও বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে দেওলতখান টু আলেকজান্ডার টু মির্জাকালু রুট, বেতুয়া-ঢাকা, হাতিয়া-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন, হাতিয়া, মণপুরা, তজুমদ্দিন থেকে ঢাকার রুট। আবহাওয়া স্বাভাবিক না হলে এসব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার সুযোগ নেই।

বন্দর কর্মকর্তা আরও বলেন, ভোলা থেকে ঢাকা রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

 


এ জাতীয় আরো খবর...