শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ডুবে গেছে কুমিল্লা নগরীর অলিগলি

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

দুই দিনে টানা বৃষ্টিপাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ডুবে গেছে নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি। দুর্ভোগ বেড়েছে জনজীবনে। এতে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও নিম্নআয়ের মানুষের আয় রোজগার।

সরেজমিন সিটি কপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুমিল্লা সিটি করপোরেশনে সমনের সড়ক, বিসিক শিল্পনগরী এলাকা, জেলা স্কুল সড়ক, ঈদগাহ এলাকা, ছাতিপট্টি, দক্ষণ চর্থা, কান্দিরপাড়-রাণীর বাজার সড়ক, ঠাকুরপাড়া, ছায়া বিতান ও শুভপুরসহ নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নগরীতে বসবাস কারী মানুষের দুর্ভোগ বেড়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, গত দুই দিনের টানা বৃষ্টির কারণেই মুলত নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থায়ী ভাবে সমস্যা সমাধানে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়ছে। তাছাড়া যে সকল খাল ও ড্রেনে পানি প্রবাহে প্রতিবন্ধকতা হয়েছে, সে সব স্থান চিহ্নিত করে সকাল থেকে সিটি করপোরেশনের কর্মীরা কাজ করছেন।


এ জাতীয় আরো খবর...