শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

নোয়াখালীতে পানিবন্দি প্রায় ৬৪ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নোয়াখালীতে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে পানিবন্দি হয়ে পড়েছে ৬৩ হাজার ৮৬০টি পরিবার। জেলায় মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে।

ইতোমধ্যে ১৯টি আশ্রয়কেন্দ্রে ২৬৮ পরিবার আশ্রয় নিয়েছেন। অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আমাদের প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। ইতোমধ্যে ১০১টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। ৫০০ টন চাল, ২৭৮০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ১৮ লাখ টাকা রয়েছে। জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।


এ জাতীয় আরো খবর...