শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

অটোরিকশার ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
accident

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি চলন্ত ট্রাকের নিচে পিষ্ট হয়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকার ছিদ্দিক আহমেদের দুই ছেলে হুমায়ূন (৩৮) ও মামুন (২৮) এবং তাদের মামা একই ইউনিয়নের করিয়ানগর এলাকার ৪০ বছর বয়সী আবদুর রশিদ। শুক্রবার (২৫ জুলাই) সন্ধায় উপজেলার পদুয়া ইউনিয়নের চিববাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদরর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, চিববাড়ী সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা বেপরোয়াভাবে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাশে থাকা দ্রুতগামী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। আর এতেই ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে ৩টি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...