শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

হানিমুনে মেহজাবীন-আদনান

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দেখতে দেখতে পাঁচ মাস পার হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনের। এরইমধ্যে একসঙ্গে একাধিকবার বিদেশ সফরে গেছেন এই তারকা জুটি, যদিও বেশিরভাগই ছিল কাজ কিংবা অবকাশ যাপনের উপলক্ষ। তবে এবার জানা গেল, নিজেদের হানিমুন উদ্যাপন করতে তারা পাড়ি দিয়েছেন ইতালির শিল্প-সংস্কৃতির শহর লেইক কমোতে।

শনিবার ফেসবুকে ইতালির প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লেইক কমো থেকে একাধিক ছবি শেয়ার করেন মেহজাবীন। কিছু ছবিতে তাকে দেখা যায় নীলচে পোশাকে লেইকের পাড়ে একা দাঁড়িয়ে, আবার কিছু ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখে ধরা দিয়েছেন একান্ত রোমান্টিক মুহূর্তে।

ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘সব সময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, যেন স্বপ্নের মতো লাগছিল! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলব না।’

তার এই পোস্টে ভক্ত ও নেটিজেনদের পক্ষ থেকে শুভকামনার জোয়ার বইছে। কেউ লিখেছেন, ‘সবচেয়ে প্রিয় জুটি,’ আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?’


এ জাতীয় আরো খবর...