শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

অভিনেতা-প্রযোজককে জুতাপেটা করলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ বার
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
Ruchi Gujjar
রুচি গুজ্জার

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে তিনি। মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে জুতাপেটা করেছেন রুচি! সেই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, তর্কাতর্কির মাঝেই হঠাৎ ক্ষেপে গিয়ে প্রযোজক করণকে জুতা দিয়ে মারতে থাকেন রুচি। এ ঘটনায় উপস্থিত দর্শকরা হতভম্ব! কেউ কেউ ভিডিও করে ফেলেন মুহূর্তটি, আর সেটিই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিকমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালে প্রযোজক ও অভিনেতা সেখানে ছিলেন। রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সিনেমা হলে ঢুকে সরাসরি চড়াও হন তাদের ওপর।

বিক্ষোভকারীদের হাতে প্রযোজকদের ছবিসহ প্ল্যাকার্ড, যার মুখে লাল ক্রস চিহ্ন। হলজুড়ে তখন স্লোগান, স্লোগান আর উত্তেজনা। কিন্তু কেন এত ক্ষোভ?

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে লাখ লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি।

কথা ছিল, ধারাবাহিকটি সোনি টিভিতে সম্প্রচারিত হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের কোনো অঙ্গ নেই! উল্টো রুচির টাকায় প্রযোজক বানিয়েছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাবে ২৭শে জুলাই!

অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যেই ‘জুতা জবাব’ দিলেন অভিনেত্রী!

এদিকে ২৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথি আদালতে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।


এ জাতীয় আরো খবর...