শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ব্রেস্ট সার্জারি করাতে বলে এক পরিচালক? বিস্ফোরক শোলাঙ্কি

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
শোলাঙ্কি

বর্তমানে শোবিজ দুনিয়ায় অনেক অভিনেত্রীকে সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে নানা ধরনের প্লাস্টিক সার্জারি, লিপ জব, নোজ জব এমনকি শরীরের অন্যান্য অঙ্গেও সার্জারি করাতে দেখা যায়। অনেক অভিনেত্রীদের দাবি, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে জায়গা ধরে রাখতে গেলে এই অস্ত্রোপচারগুলো এক প্রকার বাধ্যতামূলক হয়ে যায়। সম্প্রতি এই বিষয়েই নিজের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিলেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়।

‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে শোলাঙ্কি জানান, এক পরিচালক তাকে ব্রেস্ট সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘একবার এক অনুষ্ঠানে এক পরিচালক বলেছিলেন, নায়িকা হতে গেলে স্তনে একটু খাঁজ থাকা দরকার। সেই কারণে ব্রেস্ট সার্জারি করতে বলেছিলেন। শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি তখন কিছুটা ম্যাচিওর ছিলাম, তাই কথাটা পাশ কাটিয়ে গিয়েছিলাম। তবে নতুন কেউ হলে বা বয়স কম হলে সে প্রভাবিত হতেই পারে। কারণ সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায়ই নানারকম শরীর নিয়ে কথা বলা হয়। তারপর যদি কেউ সরাসরি সামনে এভাবে কিছু বলে, তা মেয়েদের মনে গভীর ক্ষত তৈরি করে।’

এই অভিনেত্রী বলেন, ‘আমি তখন সরাসরি তাকে বলেছিলাম, সেটা আমি নিজে বুঝে নেব। তবে ভিতরে ভিতরে খুবই খারাপ লেগেছিল। না হলে এতদিন পরে এই ঘটনা নিয়ে কথা বলতাম না।’

শোলাঙ্কি বলেন, ‘আমাকে অনেকবার শুনতে হয়েছে যে আমার মুখ নাকি টিভিতে যতটা ভালো লাগে, সিনেমায় ততটা ভালো লাগে না। আসলে আমি তো কোনোদিন মুখে ইনজেকশন নিইনি।’

কেবল তাই নয়, শোলাঙ্কির রোগা শরীর নিয়েও কম কথা শুনতে হয়নি তাকে। বারবার এই সব কথা শুনে একসময় পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। তার কথায়, “আমি বরাবরই রোগা। তবু অনুষ্ঠানে গেলেই অনেকে জিজ্ঞেস করতেন, ‘কেন এত শুকিয়ে গিয়েছ?’ শুনে খুবই খারাপ লাগত।”

 


এ জাতীয় আরো খবর...