শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

হোটেল থেকে ভারতীয় অভিনেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মারা গেছেন খ্যাতনামা মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস। শুক্রবার সন্ধ্যায় কোচির একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ৫১ বছর বয়সী এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার তার দেহের ময়নাতদন্ত হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, মালয়ালাম ফিল্ম ‘প্রকামবনম’-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা তাকে ডাকতে তার ঘরে যান এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।

তারাই তখন পুলিশকে খবর দেন। পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন মেলেনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন। মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। ১৯৯৫ সালে চৈথন্যম সিনেমায় অভিনয় করে তিনি কেরিয়ার শুরু করেন। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল।


এ জাতীয় আরো খবর...