শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

কাউকে খুশি করতে পারছেন না শাকিব খান: জয়

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতরাতেও এক ফেসবুক পোস্টে শাকিবকে নিয়ে কথা বলতে ছাড়েননি আলোচিত এ উপস্থাপক। রোববার (৩ আগস্ট) রাতে জয় তার নিজের একটি ছবি পোস্ট করেছেন।

সেখানে তিনি লেখেন, ‘শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারেনা সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না।’

এদিকে গতকালই স্যোশাল মিডিয়ায় চিত্রনায়িকা শবনম বুবলীর পোস্ট করা বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে পার্কে ঘুরছেন বুবলী। যেখানে দেখা যাচ্ছে নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে ছেলেকে নিয়ে এই দুই তারকা কাটাচ্ছেন একান্ত সময়।


এ জাতীয় আরো খবর...