শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরে সাংবাদিক হত্যা: আটক ৫

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৮ আগস্ট) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং জড়িত থাকার প্রমাণ মিললে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

গতকাল রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। সাংবাদিক তুহিন সেই দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য নিশ্চিত হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, ‘সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার আগমুহূর্তের কিছু দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এতে দেখা যায়, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছে। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আসাদুজ্জামান। ধারণা করা হচ্ছে, এ কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

এ ঘটনার খবর সারাদেশে ছড়িয়ে পড়লে গতকাল রাত ১২টায় হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছে।


এ জাতীয় আরো খবর...