শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মুন্সীগঞ্জের মেঘনায়

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকার। ফাইল ছবি

নিখোঁজ হওয়ার একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ২২ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন।

বিভুরঞ্জন সরকারে দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে আজকের পত্রিকার কার্যালয়ের (বনশ্রী) উদ্দেশে রওনা দেন। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বাবার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে গত রাতেই রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে বলা হয়, গতকাল অফিসে যাওয়ার সময় বিভুরঞ্জন সরকার মুঠোফোনটি বাসায় রেখে যান।

রাত ৯টা মধ্যে তিনি বাসায় না ফিরলে আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করে ছেলে জানতে পারেন যে তিনি (বিভুরঞ্জন সরকার) অফিসে যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও বিভুরঞ্জনের সন্ধান পাওয়া যায়নি।


এ জাতীয় আরো খবর...