শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ভালুকের হামলায় ক্ষতবিক্ষত পাকিস্তানি গায়িকা কুরতুলৈন বালুচ

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের খ্যাতনামা গায়িকা কুরতুলৈন বালুচ। ‘কোক স্টুডিয়ো পাকিস্তান’ এ  বহু জনপ্রিয় গান রয়েছে তার। এ বার জঙ্গলে ঘুরতে গিয়ে বড় বিপদের মুখে পড়েছেন তিনি। বাদামি ভালুকের হামলায় ক্ষতবিক্ষত হতে হয়েছে তাকে। জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর পাকিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে গিয়েছিলেন কুরতুলৈন বালুচ। সেখানে নিজের তাঁবুতে ঘুমোচ্ছিলেন তিনি। এ সময় আচমকাই একটি বাদামি ভালুকের আক্রমণে তার হাত একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে যে ক্ষত হয়েছে তা সারতে সময় লগাবে।

পাক ধারাবাহিক ‘হমসফর’-এ ‘ওহ হমসফর থা’ গানটি পাকিস্তান-ভারতের মতো বাংলাদেশেও  সমান জনপ্রিয়। এ ছাড়াও ভারতীয় ছবি ‘পিঙ্ক’-এ ‘কারি কারি’ গানটি গেয়েছিলেন তিনি। তার সঙ্গীতজীবনের শুরু হয় ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে।

হাসপাতালে চিকিৎসাধীন গায়িকা: সংগৃহীত ছবি


এ জাতীয় আরো খবর...