শিরোনামঃ
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত, ফেসবুকে সারজিসের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক / ১২৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাসের শর্ত আরোপ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

সারজিস আলম লিখেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাসের সার্টিফিকেট থাকতে হবে, এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তত কিছুটা হলেও অযোগ্য ও স্বার্থান্বেষী রাজনৈতিক নেতা কিংবা ব্যবসায়ীদের প্রভাব থেকে রক্ষা করা যাবে। একই সঙ্গে তার দাবি, কোনও রাজনৈতিক দলের পদধারীকে যদি ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত না করা হয়, তবে শিক্ষা প্রতিষ্ঠান আরও সুরক্ষিত হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। একইসঙ্গে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালায় সংশোধনী আনা হয়।

গত সোমবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।


এ জাতীয় আরো খবর...