শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ কাভারেজ চলাকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। টঙ্গীর বনমালা রোডে তার পরিবারের বসবাস। তিনি দুই মেয়ের জনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিবলীকে সহকর্মীরা অচেতন অবস্থায় হাসপাতালে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।


এ জাতীয় আরো খবর...