শিরোনামঃ
ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায়

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) নিজ জেলা কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। সকালে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায়।

এর আগে শিল্পীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের আগে সকাল ৯টায় তেজকুনি পাড়া মসজিদে ফরিদা পারভীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হলে সেখানে আরেকটি জানাজা হয়।

শিল্পীর স্বামী, প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে জানান, শ্রদ্ধা নিবেদন ও জানাজার সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে এবং পৌর কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া ফরিদা পারভীন মাত্র ১৪ বছর বয়সে পেশাদার সংগীতজীবন শুরু করেন। দীর্ঘ ৫৫ বছরের গানে গানে তিনি বাঙালির হৃদয়ে স্থান করে নেন। লালন সাঁইয়ের গানের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে তার ভূমিকা অনন্য।

‘খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো কালজয়ী লালনগান তার কণ্ঠে নতুন জীবন পেয়েছে। শ্রোতাদের অগাধ ভালোবাসা পেয়েছিলেন তিনি, আর সেই ভালোবাসাই তাকে এনে দিয়েছিল ‘লালনকন্যা’ উপাধি।


এ জাতীয় আরো খবর...