শিরোনামঃ
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

রূপালি পর্দার নায়িকা থেকে বস্তিজীবন, মারা গেছেন সেই বনশ্রী

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি হৃদরোগ, কিডনি ও একাধিক জটিল রোগে ভুগছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, “বনশ্রী আপা শেষ কিছুদিন শারীরিকভাবে খুব কষ্টে ছিলেন। আজই তাকে শিবচর পৌরসভা গোরস্থানে দাফন করা হবে।”

বনশ্রী মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ ছবির মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করলে বনশ্রী রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। পরে তিনি মান্না, আমিন খান ও রুবেলের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করেন।

তবে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় দীর্ঘদিন টিকতে পারেননি তিনি। নব্বই দশকের শেষ দিকে হঠাৎ চলচ্চিত্র জীবন থেকে সরে গিয়ে বস্তিবাসী জীবনযাপন শুরু করেন। জীবনের কঠিন সময় পার করতে গিয়ে তিনি মেয়েকে হারান এবং ছেলেকে সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্রে রাখতে হয়। পরবর্তীতে সব হারিয়ে তিনি ফিরে আসেন নিজ জেলা মাদারীপুরে, যেখানে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ছেলে মেহেদী হাসান রোমিওর সঙ্গে শেষ দিনগুলো কাটিয়েছেন।


এ জাতীয় আরো খবর...