শিরোনামঃ
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

কেন মায়ের কাছে গিয়ে থাকেন ঐশ্বরিয়া?

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

গত বছর ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবরে সরগরম ছিল নেটপাড়া। তারকাদম্পতি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ধীরে ধীরে নানা ভাবে বুঝিয়ে দিয়েছেন, বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ঐশ্বরিয়া তা হলে কেন তাঁর মায়ের কাছে গিয়ে থাকেন? প্রশ্ন উঠেছে বার বার। উত্তর দিলেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।

প্রহ্লাদ জানিয়েছেন, তিনি জানতেন বিচ্ছেদের খবর মিথ্যা। এখনও বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা। নিজের মায়ের কাছে যেতেন অন্য কারণে। বেশ কিছু দিন ধরে অসুস্থ ঐশ্বরিয়ার মা। তাই প্রতিদিনই মাকে দেখতে যেতেন তিনি।

ঐশ্বরিয়ার মায়ের প্রতিবেশী প্রহ্লাদ কক্কড়। তাই তিনি সবটা খুব কাছ থেকে দেখেছেন। প্রতিদিন কন্যা আরাধ্যাকে স্কুলে ছাড়তে যেতেন ঐশ্বরিয়া। তার পরেই চলে যেতেন মায়ের কাছে। ফেরার সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরতেন। প্রহ্লাদ জানান, মায়ের সঙ্গে খুব ভাল সম্পর্ক ঐশ্বরিয়ার। তাই মায়ের অসুস্থতায় খেয়াল রাখায় যাতে কোনও গাফিলতি না হয়, সেই দিকে সতর্ক থাকেন তিনি।

শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রহ্লাদ বলেন, “তাতে কীই-বা হয়েছে! ও এখনও ওই বাড়ির বৌ। এখনও ওর সংসার ওটা। আমি জানতাম, বিবাহবিচ্ছেদের খবর মিথ্যা। কারণ আমি জানতাম, ও মায়ের কাছে গিয়ে কেন থাকত।”

প্রহ্লাদ আরও বলেন, “আমি জানি, মাকে নিয়ে ওর চিন্তা হত। মাঝেমধ্যে অভিষেকও আসত ওর মাকে দেখতে। বিচ্ছেদ হলে, ও কি আসত? এই জন্যই ওই সব গুজবে কোনও পাত্তা দিইনি।”


এ জাতীয় আরো খবর...