শিরোনামঃ
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

হানিয়া আমির ইস্যুতে আইনি ব্যবস্থা নেবেন হাসান মাসুদ

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। এই বিরতির পরও প্রায়ই খবরে উঠে আসেন তিনি। একসময়ের জনপ্রিয় এ অভিনেতাকে নিয়ে এবার যা ঘটল তা রীতিমতো দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে বেশ কিছু ভুল তথ্য ও বর্ণবাদী বিবরণ রয়েছে। এমনকি হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের হাত না মেলানোর দাবিটিও সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশ সফরে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হানিয়া আমির প্রসঙ্গে এ অভিনেতা বলেন, আমি তাকে চিনি না, জানি না। সে কবে বাংলাদেশে এসেছে, কবে যাবে, তাও জানি না।

হাসান মাসুদ বলেন, সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে যে— এমন একটা আজগুবি খবর ছড়ায় কীভাবে? এটা দায়িত্বহীনতার পরিচয়। আমাকে নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ব্যাপারটি আমার জন্য ভীষণ অপমানজনক।

তিনি বলেন, আমার সুনাম নষ্ট করার জন্য এটা করা হয়েছে। যারা এমন তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, তারা যদি এটি সংশোধন না করে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। প্রথমবারের মতো তার বাংলাদেশ সফর তরুণদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।


এ জাতীয় আরো খবর...