শিরোনামঃ
এম্পটি নেস্ট সিনড্রোম: সন্তান বিচ্ছেদের শূন্যতা—১০টি পরামর্শ পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে ১২ অক্টোবর অনশন দিল্লিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জেন-জিদের দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড় ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর ছয় মিনিটও সময় নেয়নি বিএনপি, জাতির সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ডেঙ্গু: আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৭০০

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৭০০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১০ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫২ হাজার ১০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ জাতীয় আরো খবর...