শীতে নিজেকে গরম রাখার চেষ্টা করুন। অনেক বেশি শীতের পোশাক ব্যবহার করুন কিন্তু পোশাকগুলো হতে হবে ঢিলেঢালা। কেননা, ঢিলেঢালা সোয়েটার ভেতরে গরম জমা করে রাখে। ভিটামিন সি, ডি এবং ওমেগা ৩ ফ্যাটি সিডসমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে কমলা, আমলকি, পেয়ারা, টমেটো ইত্যাদি এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ, টুনা মাছ, বাদাম, ফ্লাকসসিড ইত্যাদি। এসব খাবার শীতকালীন ব্যথা প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও লাল আটার রুটি, লাল চালের ভাত খান এবং প্রচুর পানি পান করুন।
প্রতিদিন ৩০ মিনিট সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে গায়ে রোদ লাগান। ধূমপান বর্জন করুন। ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমোরো। ফিজিওথেরাপি পার্শ্বপতিক্রিয়াহীন যুগান্তকারী আধুনিক চিকিৎসা। কোমর ব্যথা বেশি হলে অবশ্যই একজন অভিজ্ঞ মাস্কুলো স্কেলিটাল বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। যিনি কোমর ব্যথার চিকিৎসায় পারদর্শী। এছাড়াও কোমরের যেসব জায়গায় ব্যথা সেখানে নারকেল তেল লাগিয়ে ঠা-া বা গরম সেঁক দিতে হবে দিনে ২
৩ বার, ১৫-২০ মিনিট করে। নিয়মিত ব্যায়াম করুন (প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট)। শীতে ব্যায়ামের মধ্যে ওয়ার্ম আপ ব্যায়াম করতে হবে যেমন: ওয়েট বেয়ারিং, স্ট্রেচিং, স্ট্রেন্দিং ইত্যাদি ব্যায়াম করতে হবে।
ব্যায়াম আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা কোমর ব্যথা কমায়। নিয়মিত ব্যায়াম হাড়ের ডেনসিটি বাড়িয়ে জয়েন্টের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও ডিপ্রেশন কমিয়ে মানসিক প্রশান্তি এনে দেয়। সুতরাং, নিয়মিত ব্যায়াম করুন, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন এবং শীতকালে কোমর ব্যথার কষ্ট থেকে দূরে থাকুন। কোমর ব্যথা হলেই কি বেড রেস্ট?
বেড রেস্ট আমাদের কাছে সুন্দর আরোগ্য লাভের প্রক্রিয়া মনে হলেও আসলে এটি একটি বিভ্রান্তি। আল্লাহ্পাক আমাদের সৃষ্টি করেছেন অনেকগুলো কাজ করার জন্য, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে নিয়মিত হাঁটাচলা করা। যখনই আমরা দীর্ঘসময় ধরে বিশ্রাম করতে থাকবো তখনই আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতেই পারে। কোমর ব্যথা এমন একটি সমস্যা যে কারণে মানুষ সবচেয়ে বেশি চিকিৎসকের কাছে গিয়ে থাকে। যখন আমাদের কোমরে ব্যথা হয় তখন
আমরা বিশ্রাম নিতে চাই। অনেক বছর ধরে ব্যথায় বিশ্রাম নেয়া একটি উপদেশ তথা চিকিৎসা হিসেবে চলে আসছে। কিন্তু বর্তমানকালে গবেষণায় বলা হচ্ছে দীর্ঘসময় ধরে বিশ্রাম করলে আমাদের মেরুদ-ে অনেক ধরনের সমস্যা দেখা দেয়।
মেরুদ-ে সমস্যা হলে ডিস্কেও অনেক সমস্যা হয়। আমাদের মেরুদ-ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসল হলো ইরেক্ট স্পাইন এবং এ মাসল মেরুদ-ের দুই পাশে থাকে। গবেষণায় দেখা গেছে বিজ্ঞান প্রমাণ করেছে ইরেক্ট স্পাইন মাসল ঠিকমত ব্যবহার না করলে মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। ইরেক্টর স্পাইন এমনভাবে তৈরি করা হয়েছে বসা এবং দাঁড়ানো অবস্থায় মেরুদ- সোজা রাখতে সাহায্য করে। ডিস্ক খুব অল্প পরিমাণে রক্ত সঞ্চালন করে, অল্প রক্ত সঞ্চালন মানে অল্প অক্সিজেন এবং নিউট্রিশন। দীর্ঘ সময় ধরে শুয়ে থাকলে রক্ত সঞ্চালন অনেক কমে যায়, অক্সিজেন এবং নিউট্রিশনের পরিমাণও কমে যায়। ফলে আরোগ্য হতে আরো বেশি সময় লাগে। দীর্ঘসময় বেড রেস্ট শরীরের সকল কার্যক্রম ধীরস্থির করে দেয় ফলে আমাদের শরীরের অন্যান্য সমস্যাগুলো অনেক অনেকগুণ বেড়ে যায়। সাম্পতিক সময়ে বলা হয়েছে কোনো বিশ্রাম আবশ্যক নয়। বেশি সময় বিশ্রাম নিলে আমাদের সুস্থ হতেও বাধাগ্রস্ত করে। কেননা: ১.
দীর্ঘসময় বিশ্রাম তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে না: যদি আপনার ভয়ংকর ব্যথা হয় তাহলে সারাদিন শুয়ে আরাম করা আপনার কাছে ভালো মনে হতে পারে কিন্তু আপনার কাজগুলো করা এবং সারাদিন অ্যাকটিভ থাকা আপনার সমস্যার সিম্পটমগুলো অনেক নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও দিনের পর দিন বিশ্রাম কোমর ব্যথা প্রতিরোধে কোনো সাহায্য করে না। মানুষ কোনোরকম বিশ্রাম ছাড়াই তাড়াতাড়ি সুস্থ হয়। যত তাড়াতাড়ি আপনি হাঁটাচলা শুরু করবেন এবং আপনার দৈনন্দিন কাজে ফিরে যাবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন।
২. দীর্ঘসময় বিশ্রাম লিড টু সেøা রিকভারি: দীর্ঘসময় ধরে শুয়ে থাকলে মাংসপেশী স্টিফ হয় এবং ব্যথা বেড়ে যায়। শারীরিক মুভমেন্ট না হলে মাংসপেশীর শক্তি এবং ফ্লেক্সিবিলিটি কমে যায়। দীর্ঘদিন বিশ্রামে থাকলে
প্রতিদিন ১% করে মাসল স্ট্রেন্থ কমতে থাকে। কখনো কখনো অতিরিক্ত বিশ্রামে প্রতি সপ্তাহে ২০% থেকে ৩০% স্ট্রেন্থ কমতে পারে। একবার মাসল দুর্বল হয়ে গেলে স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেক কঠিন হয়ে পড়ে। দীর্ঘসময় বিশ্রামে কোমর কিছুটা ভালো বোধ করলেও অন্যান্য সমস্যাগুলো বেড়ে যায়। আপনার হজমের সমস্যা হতে পারে ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। ব্রেন আমাদের শরীরের সমস্ত ফাংশনগুলো নিয়ন্ত্রণ করে। দীর্ঘসময় বেড রেস্ট আমাদের মানসিক স্বাস্থ্যের উপর অনেক প্রভাব ফেলে, শারীরিক দুর্বলতা বৃদ্ধির পাশাপাশি হতাশাও বেড়ে যায়। ৩. তাহলে বেড রেস্ট কার প্রয়োজন: কারো না। কিন্তু যাদের আনস্টেবল ফ্র্যাকচার রয়েছে এবং যারা সার্জারির জন্য অপেক্ষা করছে তারা বেড রেস্ট নিতে পারে।