শিরোনামঃ
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার যে ব্যাখ্যা দিল পাকিস্তান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের সুপারিশ স্থায়ী কমিটির মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গবেষকদের মতে, বর্তমানে পৃথিবীতে কোমর ব্যথা মহামারির আকার ধারণ করেছে। প্রতিবছর এটি বেড়েই চলেছে। গবেষণায় দেখা গেছে প্রায় ৮০ ভাগ লোক জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভুগে থাকেন। কোমর ব্যথা হওয়ার অনেক কারণ রয়েছে। যেমন: মেকানিক্যাল ৭০%, ডিজেনারেশন ১০%, ডিস্কের অসুবিধার জন্য ৪%, অস্টিওপোরোসিস ৪%, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস ৩%, স্পন্ডিলোলিসথেসিস ২% এবং অন্যান্য কারণের জন্য ৭%। এছাড়াও সমাজের প্রাপ্তবয়স্ক লোকদের মধ্যে ১০% ক্রনিক পেইনে ভুগে থাকেন। ব্যথার জন্য ৭৭% মানুষ ডিপ্রেশনে ভুগে থাকেন, ২০% মানুষ রাতে ব্যথার কারণে ঘুমাতে পারে না, ৫১% লোকের ব্যথার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। গবেষকদের মতে, কোমর ব্যথার কারণে কর্মস্থলে অনুপস্থিতের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে প্রতিবছর কোমর ব্যথার জন্য বার্ষিক আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। জামাল হাসান পাবনা জেলার বেড়া থানায় নিভৃত গ্রাম থেকে এসেছিলেন আমার কাছে, তার বয়স— ২৭, ওজন— ৫৮ কেজি ও উচ্চতা— ৫ ফুট ৯ ইঞ্চি, পেশায় শ্রমিক। তিনি বলেছেন: সাত বছর আগে ভারি জিনিস ওঠাতে গিয়ে কোমরে একটা চোট লাগে। এরপর তীব্র ব্যথায় আমি প্রায় এক মাস ভুগি এবং অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকি। প্রায় দুই বছর বিভিন্ন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়েছি। বেশ কিছুদিন সুস্থ ছিলাম। কিন্তু বর্তমানে আবারও কোমরে ব্যথা অনুভব করছি। সামনে ঝুঁকে কাজ করলে, দীর্ঘসময় বসে থাকলে ও ভারি জিনিস ওঠালে কোমরে ব্যথা পাই। দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে। এমতাবস্থায় আমি কী করতে পারি। কোমর ব্যথা আমাদের জীবনের চলার পথকে অনেক পরিবর্তন করে দিতে পারে। চিকিৎসা শুরুর আগে আপনার লোয়ার ব্যাক রিজিওনের (কোমর) সঠিক ফিজিক্যাল এক্সামিনেশন করা দরকার। আপনার ব্যথা কোমরের কোন স্ট্রাকচারে হচ্ছে তা সঠিকভাবে নির্ণয় করা দরকার। যেমন: ব্যথা হওয়ার কারণ কী। ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যেমন: মাংসের দুর্বলতার কারণে হতে পারে, মাংস খাটো (টাইট) হলে হতে পারে, জয়েন্টের ডিজফাংশনের জন্য হতে পারে, লিগামেন্ট প্রবলেমের জন্য হতে পারে, ডিস্কের প্রবলেমের কারণে হতে পারে, ডুরামেটারের অসুস্থতার জন্য হতে পারে, স্পাইন বাঁকা হতে পারে, ইলিয়াম বোন উঁচু-নিচু হলে হতে পারে। এছাড়াও লাম্বার স্পাইন এর যে লোডোরাটিক কার্ভ থাকে সে কার্ভ অধিকাংশ সময় কমে যায় কিন্তু খুব কম রোগীর ক্ষেত্রে কোনো কোনো সময় বেড়েও যায়। এ কারণেও কোমর ব্যথা হতে পারে। তাছাড়া এস আই জয়েন্ট ডিসফাংশন, পাইরিফরমিস সিনড্রোমের জন্য হতে পারে। এখানে উল্লেখ্য যে, চিকিৎসা ব্যথার জন্য নয়, চিকিৎসা করতে হবে কারণের অর্থাৎ যে কারণ ব্যথা সৃষ্টি করছে। আমরা জামাল হাসানের কোমর পরীক্ষা করে দেখলাম যে, তার কোমরের বামপাশ থেকে শুরু করে গ্লুটিয়াস মাসল এবং কাফ মাসল পর্যন্ত ব্যথা। তিনি সামনের দিকে বেশি ঝুঁকতে পারেন না, কোমর পেছনের দিকে বাঁকা করলেও ব্যথা লাগে। এস এল আর বাম পায়ে ১২ ইঞ্চি এবং ডান পায়ে ১৮ ইঞ্চি। জামাল হাসানের বাম পায়ের পায়রিফরমিস টেস্ট পজেটিভ। সোয়াস মাসল টাইট। কোমরের এক্সটেন করতে পারেন না। জামাল হাসানের ব্যাক মাসল অনেক দুর্বল এবং কোমরের যে নরমাল কার্ভ থাকে সেটা সোজা হয়ে গেছে। তার এম আর আই রিপোর্টে দেখা যায় সেখানে এল-৪, এল-৫, এস-১ এ সমস্যা আছে। এক্স-রে রিপোর্টে বলে তার মাসল ইমব্যালেন্স। ইলিয়াম বোন উঁচু-নিচু। জামাল হাসানের ভিটামিন ডি লেভেল অনেক কম, মাত্র ১১.৪৫। পাঠক মনে রাখবেন, ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমোরো। ফিজিওথেরাপি পার্শ্বপতিক্রিয়াহীন যুগান্তকারী আধুনিক চিকিৎসা। জামাল হাসানের কোমরের কষ্টের অন্যতম কারণ পাইরিফরমিস সিনড্রোম মাসলের অসুস্থতা। কোমরের মাসলগুলো যখন দুর্বল ও খাটো হয় তখন জয়েন্ট মবিলিটি কমে যায়। কোমর ব্যথায় শুধুমাত্র ব্যাকের মাংসই দায়ী নয় বরং পেট, হিপ ও কোর মাসলগুলোও দায়ী। মাংসগুলোর মায়োফেসিয়াল স্ট্যাবিলাইজেশনের রিলিজ, স্ট্রেসিং, স্ট্রেন্দ্রেনিং এবং মতো চিকিৎসা অত্যন্ত উপকারী। বিশেষ করে পাইরিফরমিস মাসলের বিশেষায়িত চিকিৎসা করতে হবে। খাদ্য তালিকা: ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার খেতে হবে। এমন অনেক খাবার আছে যে খাবারগুলো ব্যথা কমায় সেই খাবারগুলো খেতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ব্যথা নিরাময়ে কিছু প্রাকৃতিক ওষুধের কথা বলেছেন, যেমন: মধু (ব্যথার স্থানে মধুর সঙ্গে ভিনেগার মিশিয়ে মাখালে ব্যথা কমে), খেজুর, কালো জিরা, অলিভ অয়েল, তরমুজ ইত্যাদি খাবার ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও লাল আটার রুটি, লাল চালের ভাত খান, প্রচুর পানি পান করুন। গরু, খাসি এবং মহিষের মাংস খাবেন না। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট গায়ে রোদ লাগান। ধূমপান বর্জন করুন। কোমর ব্যথা বেশি হলে অবশ্যই একজন অভিজ্ঞ মাস্কুলো স্কেলিটাল বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, যিনি কোমর ব্যথা চিকিৎসায় পারদর্শী। এছাড়াও কোমরের যেসব জায়গায় ব্যথা সেখানে নারকেল তেল ও রসুন গরম করে ঠাণ্ডা করে লাগাবেন। তারপর ঠাণ্ডা বা গরম সেঁক দিতে হবে দিনে ২-৩বার, ১০-১৫ মিনিট করে। নিয়মিত ব্যায়াম করুন (প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট)। ব্যায়াম রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আপনার কোমর ব্যথা কমাবে। নিয়মিত ব্যায়াম হাড়ের ডেনসিটি বাড়িয়ে জয়েন্টের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। এক গবেষণায় বলা হয়েছে, যাদের বয়স ৬০-এর উপরে তারা যদি সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট রেগুলার ব্যায়াম করেন তাহলে বছরে যে টাকা তিনি চিকিৎসার জন্য ব্যয় করেন তা অনেকাংশে কমে যাবে। এছাড়াও ব্যায়াম ডিপ্রেশন কমিয়ে মানসিক প্রশান্তি এনে দেয়। সুতরাং, নিয়মিত ব্যায়াম করুন, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন এবং কোমর ব্যথার কষ্ট থেকে মুক্ত থাকুন।


এ জাতীয় আরো খবর...