শিরোনামঃ
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

জনগণকে নিয়ন্ত্রণ নয়, নিরাপদ রাখতে সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিয়ন্ত্রণের জন্য নয় বরং জনগণকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘গণমাধ্যমের লেখা বন্ধ করার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না।’ রোববার, ৪ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ব্রিফিংয়ে তিনি জানান, আদালতের অনুমতি ছাড়া গণমাধ্যমকর্মীদের আটকের বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করছে সরকার।

গণমাধ্যমের বাক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না বলে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে আইন লাগে না। আওয়ামী লীগ সরকার এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতো। এজেন্সির মাধ্যমে বিএনপি সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না।’

এছাড়া গণমাধ্যমকর্মীদের সব রকম স্বাধীনতা দেয়ার জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


এ জাতীয় আরো খবর...